ঘাসফড়িং সাহিত্য পত্রিকাএকটি সাহিত্য আড্ডা
  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • লেখকবৃন্দ
  • যোগাযোগ
  • সম্পাদকীয় নীতিমালা

ঘাসফড়িং

একটি সাহিত্য আড্ডা

অন্বেষণ করুন

  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • লেখকবৃন্দ
  • যোগাযোগ

সামাজিক যোগাযোগ

  • Facebook
যোগাযোগ করুন

মোট দর্শনার্থী: —

© 2026 ঘাসফড়িং. সর্বস্বত্ব সংরক্ষিত।

সম্পাদকঃ আমিনুর রহমান খান | নির্বাহী সম্পাদকঃ মাসুদ আনোয়ার | প্রকাশকঃ রওশন আরা মুন্নি | ওয়েবসাইট নির্মাতা: উৎসর্গ রায়

গোপনীয়তা নীতি

A product of WebPortray

অনুবাদকবিতানির্বাচিত লেখা

মুছে যাওয়া তারা

রাকিবুল রকি১ নভেম্বর, ২০২৬১০৩ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ১ মিনিট লাগবেএই লেখাটি — বার পঠিত হয়েছে
মুছে যাওয়া তারা

মূল : পার্নিয়া আব্বাসী

আমি দুজনের জন্যে কেঁদেছি।
তোমার জন্যে
আমার নিজের জন্যে।

তুমি বয়ে যাও
তারায় তারায়,
আমার চোখের অশ্রুকণায়

তোমার পৃথিবী জুড়ে
স্বাধীন আলোর খেলা
আমার দুনিয়া জুড়ে
কেবলই ছায়ার তাড়া

একদিন তুমি-আমি পৌঁছে যাবো
শেষ প্রান্তে;
কোথাও
পৃথিবীর সুন্দর কবিতা ঝরে যাবে
নীরবে, নিভৃতে

তুমি শুরু করবে আবার নতুন করে
কান্না হবে
জীবনের গুঞ্জন

আর আমি হারিয়ে যাবো
পুড়বো
তবুও
ধোঁয়ার মতো
তোমার আকাশে
হবো আমি মুছে যাওয়া তারা।

[কবি পার্নিয়া আব্বাসী ২০০২ সালে ইরানে জন্ম গ্রহণ করেন। তরুণ এই কবি ছিলেন ইংরেজির শিক্ষক। গত ১৪ই জুন, ২০২৫ তারিখে ইসরায়েলের হামলায় ভাই এবং মা-বাবার সঙ্গে তিনি আবাসিক এলাকায় শহিদ হন।]

রাকিবুল রকি

লেখক পরিচিতি

রাকিবুল রকি

কবি ও অনুবাদক। জন্ম ১৯৮৫ সালে। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ এবং সম্পাদনাসহ এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ত্রিশটি।

← পূর্ববর্তী

গুচ্ছ কবিতা – মোহাম্মদ নূরুল হক