ঘাসফড়িং সাহিত্য পত্রিকাএকটি সাহিত্য আড্ডা
  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • লেখকবৃন্দ
  • যোগাযোগ
  • সম্পাদকীয় নীতিমালা

ঘাসফড়িং

একটি সাহিত্য আড্ডা

অন্বেষণ করুন

  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • লেখকবৃন্দ
  • যোগাযোগ

সামাজিক যোগাযোগ

  • Facebook
যোগাযোগ করুন

মোট দর্শনার্থী: —

© 2026 ঘাসফড়িং. সর্বস্বত্ব সংরক্ষিত।

সম্পাদকঃ আমিনুর রহমান খান | নির্বাহী সম্পাদকঃ মাসুদ আনোয়ার | প্রকাশকঃ রওশন আরা মুন্নি | ওয়েবসাইট নির্মাতা: উৎসর্গ রায়

গোপনীয়তা নীতি

A product of WebPortray

কবিতা

নিক্কণ ধ্বনি

মেহেরুন নেছা২৮ আগস্ট, ২০২৬৯৯ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ১ মিনিট লাগবেএই লেখাটি — বার পঠিত হয়েছে
নিক্কণ ধ্বনি
নৈর্ঋতে মেঘের আনাগোনা, কদম গোধুলি, 
নদীর বুকে বাড়ন্ত যৌবন কিংবা মৃদু মৃদু ঢেউ,
ময়ূরাক্ষী নজরে এই সবই নান্দনিকতার বহর!

এই তো ঋতুপাড়ায় প্রতিটা ঋতু পার করছি দফায় দফায়,
তোকে ভালোবেসেছি বলেই জেনেছি কীভাবে বর্ষা পুষতে হয়।
বিগত বছর গুলোতে বর্ষায় টিনের চালে যে নিক্কণ ধ্বনি বেজেছে, 
সে সুরের মূর্ছনায় তুই ছিলি গুপ্তচর প্রেম।

মেঘের শরীরে বিরামচিহ্নহীন যে নামটি লিখেছি তা শুধুই 'তুই'!
ঋতু পরিবর্তনে তুই হয়ে উঠিস প্রণয় ঐশ্বর্যের ঐতিহাসিক রূপ।
তোর ঐশ্বর্যময় ভালোবাসাই আমাকে শিখিয়েছে ; 
বর্ষা তৃষ্ণা, বৃষ্টি চা, 
রাত জেগে নক্ষত্র আলাপ।
অব্যক্ত প্রেমে বিরহকাতর হওয়ার সুযোগ নেই।

বরং বছর ঘুরতেই ঋতুর অমোঘ প্রেমের খেতাব মেলে।
মেহেরুন নেছা

লেখক পরিচিতি

মেহেরুন নেছা

← পূর্ববর্তী

দুই ভূবনের দুই কবি – লেখেন সমান্তরাল

পরবর্তী →

লালন ভাবনা: আধুনিক জীবন, ভোগসংস্কৃতি ও পরিবেশকেন্দ্রিক সহাবস্থান